Search This Blog

Showing posts with label আমার কুড়িগ্রাম. Show all posts
Showing posts with label আমার কুড়িগ্রাম. Show all posts

Wednesday, April 24, 2019

স্বপনের কুড়িগ্রাম

(সংকলন)

মোঃ মাহফুজ আহমেদ।

কে বলে আমাদের কুড়িগ্রাম এর মানুষ চিন্তা ভাবনায় পিছিয়ে?আজ যে স্বপন ভাই এর কথা লিখছি এরকম আরো অনেক স্বপন ভাই আছে আমাদের কুড়িগ্রামে। একদিন তারা ঠিক ই পথ দেখাবে অন্যদের।

*********************************************

অগ্নিকান্ড, ভূমিকম্প ও জলবায়ু নিয়ে এক যুবকের স্বপ্ন নাম সাখাওয়াত হোসেন স্বপন। গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার এক প্রত্যন্ত  গ্রাম মংলারকুটিতে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগে লেখা-পড়া করা অবস্থায় বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অধীনে আরবান কমিনিউনিটি ভলান্টিয়ার হিসেবে প্রশিক্ষণ গ্রহণ করেন ২০১১ সালে। তারপর কম্প্রেহেনসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রাম-এর প্রশিক্ষক হিসেবে পুনরায় ফায়ার সার্ভিস থেকে ‘ট্রেইনিং অব ট্রেইনার্স’ কোর্সে অংশ নেন এবং সফলতার সাথে কোর্স সম্পন্ন করে প্রশিক্ষক হিসেবে কাজ করেন বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর সিডিএমপি সেলে। তাজরিন ফ্যাশনের অগ্নিকা-ে আগুন নেভানো এবং উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের সাথে ছিলেন তিনি। রানা প্লাজা দুর্ঘটনায় সদরঘাট ফায়ার স্টেশনের ভলান্টিয়ার লিডার হিসেবে উদ্ধার কাজেও ছিলেন সাখাওয়াত স্বপন। এরপর ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে ইউএনডিপি-চীন-এর অর্থায়নে চীনের বেইজিং-এ ‘কমিউনিটি বেজড ডিজাস্টার ম্যানেজমেন্ট ইন এশিয়া’ নামক ওয়ার্কশপ করে এসেছেন। সা¤প্রতিক তিনি ‘সেফটি স্কুল’ নামে একটি সংগঠন চালু করেছেন। তার কথা অনুযায়ী সেফটি স্কুল এক ধরনের সামাজিক আন্দোলন, যার মাধ্যমে তিনি দেশের মানুষের মধ্যে অগ্নিকা-, ভূমিকম্প ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে চান। তিনি বলেন, বাংলাদেশে অগ্নিকা- ও ভূমিকম্প নিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গুরু দায়িত্ব পালন করে থাকে, যেখানে তাদের কাজ করতে হয় মৃত্যুঝুঁকি নিয়ে। এজন্য তাদের প্রতি সবসময় দেশবাসীর সম্মান ও শ্রদ্ধা কামনা করেন তিনি। কিন্তু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর লোকবল যথেষ্ট নয়। লোকবল বৃদ্ধি করে স্টেশন বৃদ্ধি করা এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাদের সুবিধা বাড়িয়ে দেয়া এখন সময়ের দাবি।      যে কোনো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, পোশাক শিল্প অথবা অন্যান্য শিল্প প্রতিষ্ঠান বা সংগঠন তাকে ডাকলেই তিনি চলে যান এবং কথা বলেন অগ্নিকা-, ভূমিকম্প ও জলবায়ু নিয়ে। সাম্প্রতিক সময়ে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি, ক্রিটিক্যালিংক, ভুলতা সমবায় মার্কেট, বছিলা প্রাথমিক বিদ্যালয়, মডেল লাইভ স্টক ইনস্টিটিউটসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তিনি এসব বিষয়ে ওয়ার্কশপ করিয়েছেন। নিজ জেলা কুড়িগ্রামের কয়েকটি স্কুল ও কলেজে এসব বিষয়ে কথা বলেছেন। গিয়েছিলেন বলদিয়া হাই স্কুল, বলদিয়া ডিগ্রি মহাবিদ্যালয় এবং শাহীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। শিক্ষার্থীদের সাথে কথা বলেন অগ্নিকা-ের কারণ, অগ্নিকা-ে করণীয়, জলবায়ু পরিবর্তন এবং ভূমিকম্প ব্যবস্থাপনা নিয়ে। গত ২৪ ফেব্রুয়ারি কথা বলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ক্লাবে। আলোচনা করেন অগ্নিকা- ও ভূমিকম্প নিয়ে। তিনি জানান, জাইকা’র গবেষণা অনুযায়ী ঢাকায় ৭ মাত্রার অধিক মাত্রায় ভূমিকম্প হলে প্রায় ৭২ হাজার ভবন ধসে পড়বে, বিশ্লেষক ও গবেষকদের মতে, ২০২৪ সালের মধ্যে বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্প হবার সম্ভাবনা রয়েছে । তাই দেশের মানুষকে এ বিষয়ে সচেতন করে তোলা খুবই জরুরি এবং এ লক্ষ্যে তাঁর ‘সেফটি স্কুল’ কাজ করে যাচ্ছে যার স্লোগান হচ্ছে safety first, safety must, যেখানে তার সাথে কাজ করছেন প্রায় ১৫ জন প্রশিক্ষিত যুবক-যুবতী। সরকারি-বেসরকারি সুযোগ ও সহযোগিতা পেলে তিনি যেতে চান দেশের সব শিক্ষা ও শিল্প প্রতিষ্ঠানে, কথা বলতে চান অগ্নিকান্ড, ভূমিকম্প ও জলবায়ু নিয়ে। সাখাওয়াত স্বপন স্বপ্ন দেখেন একটি নিরাপদ বাংলাদেশের, তিনি বলেন তাঁর সাথে যে কেউ যোগাযোগ করতে পারেন ইমেইল shakhawat2511@gmail.com অথবা safety school-Gi Awdwmqvj page -এ।

অনলাইন নিউজ পোর্টাল থেকে নেয়া

Saturday, March 16, 2019

কুড়িগ্রামবাসী শোকাহত

মোঃ মাহফুজ আহমেদ।

প্রফেসর ডঃ মোঃ আব্দুস সামাদ স্যার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ২০১২ সালে ৬০ বৎসর বয়সে কৃষিতত্ত্ব (Agronomy) বিভাগ থেকে অবসরে যান।
তার বাড়ি কুড়িগ্রামের,ফুলবাড়ী উপজেলায়। উচ্চশিক্ষার্থে বেশ কয়েকবার নিউজিল্যান্ডে থাকার সুবাদে স্যার এর পরিবার নিউজিল্যান্ডেই থাকতো। তিনিও অবসরের পর নিউজিল্যান্ডে চলে যান।

আজ নিউজিল্যান্ড এর ক্রাইস্টচার্চে মসজিদে বর্বরোচিত হামলায় তিনি নিহত হন। মৃত্যুকালে তিনি ক্রাইস্টচার্চে লিংকন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
স্যারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

Wednesday, February 20, 2019

মাদক মুক্ত কুড়িগ্রাম বির্নিমানে অংশীদার হই।

সবার দৃষ্টি আকর্ষন করছি...

শিশির সরকার

আমার বাড়ী কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার, মিনাবাজার নামক স্থানে,আমাদের একটি সামাজিক সংগঠক আছে নাম "গ্রীন ফিল্ড"  সবার জন্য আমরা, ইদানিং সরকারের বিভিন্ন মাদক বিরোধী কার্যক্রমে মাদকের প্রভাব অনেক কমলেও তা পুরোপুরি কমছে না।আর যেটুকু বাকী আছে, আমরা আশা করছি  তা সামাজিক আন্দোলনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব, তাই গ্রীন ফিল্ড এর উদ্দোগে আগামী ২৬-০৩-২০১৯ ইং তারিখে  মিনাবাজার -কুড়িগ্রাম -মিনাবাজার,অথবা মিনাবাজার -উলিপুর -মিনাবাজার পযর্ন্ত(এখনো সিদ্ধান্ত হয়নি,এতে সবার মতামত কামনা করছি) একটি মাদক বিরোধী সাইকেল র‍্যলি করতে চাচ্ছি যার পরিমান হবে ১০০+ সাইকেল ,এতে সকলের সহযোগীতা ও কিছু সংখ্যক পৃষ্ঠপোষক কামনা করছি।আসুন আমাদের তরুণ সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলি এবং মাদক মুক্ত কুড়িগ্রাম বির্নিমানে অংশীদার হই।

Saturday, February 9, 2019

মোঃ মনির হোসেন মনি ইন্তেকাল করেছেন। জাহানুর রহমান খোকন

বিশিষ্ট ক্রীড়া লেখক ও ক্রীড়া সংগঠক জালাল হোসেন ফুটবল বিপ্লবী লাইজু'র বাবা, সাবেক কৃতি খেলোয়াড়, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, রেণু-মনি বিজনেস পয়েন্টের স্বত্বাধিকারী মোঃ মনির হোসেন মনি অদ্য রাত ১১.০০ টায় তার নিজ বাসায় মৃত্যু বরণ করেন... ( ইন্না....রাজিউন)
আল্লাহ্ ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুক...আমিন



Wednesday, February 6, 2019

উলিপুরে আন্তঃনগর ট্রেনের দাবিতে মানববন্ধন


   উলিপুরে আন্তঃনগর ট্রেনের দাবিতে মানববন্ধন ।। আব্দুল মালেক ।।


উলিপুরে আন্তঃনগর ট্রেনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (৬ ফেব্রুয়ারি ২০১৯) সকাল ১১ টায় উপজেলার বড় মসজিদ মোড়ে রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির আয়োজনে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, সুজন উপজেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উলিপুর প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ সরকার, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদার, জেলা আহবায়ক গণকমিটির সদস্য মাসুম করিম, গণকমিটির উলিপুর সভাপতি আপন আলমগীর, সাধারণ সম্পাদক নুর আমিন। এ সময় বক্তারা অবিলম্বে চিলমারী থেকে ঢাকা আন্তঃনগর ট্রেন চালু করার দাবি জানান। সংগঠনটি গত ৭ বছর ধরে আন্তঃনগর ট্রেনের দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছেন।

Sunday, February 3, 2019

কুড়িগ্রাম সোসাইটির সফল আলোচনা সভা, কুড়িগ্রামের উন্নয়ন।

আলহামদুলিল্লাহ্।
 শাহেন চিশতী


কুড়িগ্রাম সোসাইটি - ঢাকা কর্তৃক আয়োজিত “কুড়িগ্রামের উন্নয়ন
, প্রতিবন্ধকতা ও উত্তরনের পথ শীর্ষক আলোচনা সভা ও ভাওয়াইয়া গান” অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় অনুষ্ঠানে আমন্ত্রিত প্রধান অতিথিসহ সকল অতিথি, আগত ও অনাগত আমার প্রিয় কুড়িগ্রামবাসী, সোসাইটির সকল সদস্যকে আমার পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি । আশা করবো ভবিষ্যতেও আমাদের আহ্বানে আপনারা এভাবেই সাড়া দিবেন।
আসুন আমরা সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে কুড়িগ্রামকে এগিয়ে নিয়ে যাই সবার নিজ নিজ অবস্থান থেকে ।
গতকাল অনুষ্ঠান চলাকালীন একটু রুমের বাইরে বের হয়েছিলাম , আমাদের অনুষ্ঠান স্থলের পাশেই, পাশে দেখলাম ভবনের লিফট্মান, ইলেক্ট্রিশিয়ান , পিওন দাঁড়িয়ে আছেন , আমাকে বলল ভাই চা খাবেন ? উত্তরে সম্মতি দিলাম । চা খেতে খেতে ওদের থেকে একজন বলল , ভাই আপনাদের কপাল । কেন ভাই ? উত্তরে জানালো - ভাই , আপনারা একজন মন্ত্রী পেয়েছেন , মাটির মানুষ । আমরা যদি এমন একজন মানুষ, মন্ত্রী হিসেবে পেতাম ।
গর্বে বুকটা ভরে উঠলো ,কুড়িগ্রামের মানুষ হিসেবে আমি গর্বিত । " জেগে ওঠো - কুড়িগ্রামবাসী" এখনই সময় আমাদের ।

অশেষ কৃতজ্ঞতায়-
সাধারন সম্পাদক
কুড়িগ্রাম সোসাইটি-ঢাকা

Friday, February 1, 2019

আপনিও হতে পারেন দক্ষ ভলান্টিয়ার

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, সেফটি স্কুল (Safety School) ভলান্টিয়ার তৈরির লক্ষ্যে  ভলান্টিয়ার সংগ্রহ করতে যাচ্ছে। নির্বাচিত ভলান্টিয়ার কে ফ্রি প্রশিক্ষণ দেয়া হবে, যারা ঢাকায় একটি টিমে কাজ করবে। পরবর্তীতে সেফটি স্কুলের প্রশিক্ষক হিসেবে কাজ করার সুযোগ থাকবে।

সেফটি স্কুলের কাজের পরিধিঃ

১। অগ্নিকাণ্ডে নিরাপত্তা এবং অগ্নি নির্বাপণ
২। ভূমিকম্প ব্যবস্থাপনা
৩। জলবায়ু পরিবর্তন
৪। জরুরী উদ্ধার পদ্ধতি
৫। প্রথমিক চিকিৎসা।

আগ্রহীদের যোগাযোগের জন্য অনুরোধ করা যাচ্ছে।
আগ্রহীরা কমেন্ট করতে পারেন, ফোন করতে পারেন অথবা ইমেইল করুন-

যোগাযোগঃ 01710264982, 01614560032
E-mail: safetyschool2015@gmail.com,
             shakhawat2511@gmail.com


কুড়িগ্রামের উন্নয়ন, প্রতিবন্ধকতা ও উত্তরনের পথ শীর্ষক আলোচনা

এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১লা ফেব্রুয়ারি কুড়িগ্রাম সোসাইটির আয়োজনে "কুড়িগ্রামের উন্নয়ন, প্রতিবন্ধকতা ও উত্তরনের পথ শীর্ষক আলোচনা ও ভাওয়াইয়া গান পরিবেশন" শীর্ষক অনুষ্ঠান উপলক্ষে জনপ্রতিনিধিদের দৃস্টি আকর্ষন করে কুড়িগ্রামের উন্নয়ন এর উদ্দেশ্য যদি বক্তব্য দিতে ইচ্ছুক হন তাহোলে আগামী বৃহস্পতিবারের মধ্যে আপনার লিখিত বক্তব্য যাচাইপুর্বক সমন্বয় সাধনের জন্যে সাধারণ সম্পাদক বরাবর প্রেরণ করার জন্যে অনুরোধ করা হইল ।সময় সল্পতার কারনে আমাদেরকে যাতে একই বিষয় বারবার উপস্থাপিত না হয়।এবং সব বিষয় এ যেন গুরুত্ববহ হয় তাই রিপিটাইজেশন এরানোর লক্ষে সবার দৃস্টি আকর্ষন করছি।

সকলের বক্তব্য যেন বাহুল্যবর্জিত , অরাজনৈতিক ,অহিংস, ও তথ্যবহুল হয় সে ব্যাপারে সবার সহযোগিতা কাম্য ।

কুরিগ্রাম সোসাইটির যে সকল কার্যকরী কমিটির পদস্থ সদস্য গনের নাম ইতিমধ্যে তাদের টপিক্স সহ নির্ধারণ করা হইয়াছে তাহারাও উক্ত নোটিসের অন্ত্ররভুক্ত।

সবার বক্তব্য অবশ্যই ৩১/০১/২০১৯ বিকাল ৩ টার মধ্যেই সাধারণ সম্পাদকের মেইল, মেসেঞ্জার,হোয়টস এপ, ও সরাসরি হাতে পৌঁছানোর জন্যে বিশেষ ভাবে অনুরোধ করা হচ্ছে। এর পরে যে কেউ বক্তব্য দিতে চাইলে সেটার গ্রহণযোগ্যতাপ্রায় শুন্যর কাছাকাছি হবে।

অনুরোধক্রমে

সাধারণ সম্পাদক ।
কুড়িগ্রাম সোসাইটি।

Sunday, January 20, 2019

আমরাই কুড়িগ্রাম



আমরাই কুড়িগ্রাম 

লেখক :শাহেন চিশতী 

উন্নয়নের ভাবনা নিয়ে অনেকের সাথে আমাদের দ্বিমত থাকতে পারে , আমাদের দৃষ্টিতে উন্নয়নের পূর্বশর্ত -

 (১) কুড়িগ্রামের সাথে ঢাকার সহজতম যোগাযোগ বাবস্থা হিসেবে সরাসরি ঢাকা - চিলমারী রেল যোগাযোগ বাবস্থা (২) আকাশ পথে অন্তত লালমনিরহাট বিমানবন্দর পুনঃরায় চালু করন (৩)নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ (৪) কুড়িগ্রামের বন্ধ হয়ে যাওয়া টেক্সটাইল মিল চালু করন ( ৫) স্বাস্থ্য সেবা নিশ্চিত করনের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল কে মেডিক্যাল কলেজে রুপান্তর ( ৬) শিক্ষা ক্ষেত্রে উপজেলা ভিত্তিক কয়েকটি কলেজে অনার্স কোর্স চালু করন ও জেলা সদরে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন ।(৭) সকল উপজেলার সাথে জেলার ও স্থানীয় পর্যায়ে সকল রাস্তার অবকাঠামো উন্নয়ন ।

আমার ধারনা এই সব কাজ করতে পারলে আমাদের দারিদ্রের হার অনেকাংশে কমে যাবে । কুড়িগ্রামে বিনিয়োগ বাড়বে , আমরা সুখী - সমৃদ্ধ কুড়িগ্রাম দেখতে পাবো ।

আবার অনেকেই ভাবে - আমাদের উন্নয়নের অংশ ১০ টাকা কেজি চাল অথবা ন্যাশনাল সার্ভিস ।

তাদের সাথে আমাদের ভাবনাগত দ্বিমত থাকতেই পারে , তবে উনাদের ভাবনাকে ও আমরা সাধুবাদ জানাই । অন্তত এতোটুকু হলে ও কেউ আমাদের জন্য ভাবে ।

ঢাকায় বসে কুড়িগ্রামের সার্বিক উন্নয়নের জন্য ভাবে এখন এমন অনেক গুলি সামাজিক সংগঠন আছে ।

দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকতেই পারে , তবে কুড়িগ্রামের সার্বিক উন্নয়নে আমরা একতাবদ্ধ , কেউ কারো প্রতিপক্ষ নই ।

তাদের ক্ষেত্রে আমাদের একটাই কথা " দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন  - কুড়িগ্রাম পরিবর্তন হবেই "।

সূর্য ডোবার খেলা

 সূর্য   ডোবার খেলা  এস_আর_শহীদ সাগর আকাশ মিলেছে যেখানে  রং ধনু সাত রং খুঁজে পাই সেখানে।।  সূর্য ডোবার খেলা দেখি দু'নয়নে কি দারুণ সুখে ন...